তানজিব জামান প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া কসবায় সিএনজি অটোরিকশা ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে দুই জনের মর্মান্তিক মৃত্যু ঘটে, এঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় কুমিল্লা – সিলেট মহাসড়কের খাড়েড়া বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে, নিহত দুইজন মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়াছে। তিনি হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সাদেক আলীর ছেলে কাউসার আলম বয়স (৩৩)ছালিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া কুমিল্লা মুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ট্রাক্টরের পেছনে থাকা সিএনজি চালিত অটোরিকশা টিকে চাপা দেয় ট্রাক, চাপা দেওয়া পর ট্রাক ও সিএনজি খাদে পড়ে যায়। এতে করে সিএনজি খাদে পড়ে ড্রাইভার ও এক যাএী নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানোর হয়।