মোঃ শাহীন হাওলাদারমির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে (ব্রীজ সংলগ্ন উত্তর পাড়) অবস্থিত নান্নু শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে সুবিদখালীতে এনআরবিসি ব্যাংকের ৯১ তম শাখার উদ্বোধন করেন।
বরিশাল ও খুলনা রিজিওন এর ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড জি কে এ এম মাকসুদ বিন হারুন এর সভাপতিত্বে ও এনআরবিসি ব্যাংকের সুবিদখালী শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা,সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী,বিশিষ্ট সমাজ সেবক,নান্নু শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মো.সাহাবুদ্দিন নান্নূ মুন্সী ও মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন তালুকদার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন,সুবিদখালী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।