শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে পাঁচ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকালে রহনপুর ইউনিয়ন এর হিরুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,ওই মহল্লার ডালিমের পাঁচ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি ছেলে শিশু হাকিম খেলার ছলে বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়।পরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। শিশুটির মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।