দুপচাঁচিয় উপজেলা প্রতিনিধি মোঃ ইবনে ফুয়াদ আল হাছান মন্ডল, : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় শীতের শুরুতেই লেপ তোষক তৈরিতে ব্যাস্ত সময় পাড় করছেন কারিগররা শীতের মৌসুম এলেই লেপ তোষক তৈরির চিত্র দেখা যায় গ্রাম বাংলার দোকানগুলোতে। সারা বছর কম বেশী তোষকের চাহিদা থাকলেও শীতকালে লেপের চাহিদা অনেক বেশি বেড়ে যায় কেউ পুরানো লেপ তোষক ঠিক করার জন্য অর্ডার দিচ্ছেন আবার কেউ বা নতুন করে লেপ তোষক তৈরি করে নিচ্ছেন। আবার কেউ নিজের পরিবারের জন্য আবার কেউ নতুন জামাই এর বাড়িতে লেপ তোষক পাঠাতে এ সব কারন নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন কারিগড়রা, কাজের ব্যস্ততার পাশাপাশি শীত মৌসুমে আয়ও বেড়ে যায় কারিগড়দের। অধীর আগ্রহ নিয়ে বছরের এই সময়ের জন্য অপেক্ষা করে থাকেন কারিগড়রা, বছরের অন্যান্য সময়ে প্রতিদিন এক থেকে দু’টি লেপ তোষক অর্ডার থাকে, কিন্তু শীত মৌসুম এলে প্রতি দিন ৯/১০ টি লেপ তোষক এর অর্ডার পেয়ে থাকেন এদিকে গ্রামের নারীও বসে নেই। পরিবারের কাজের ফাঁকে পুরানো কাপড়ের পাশাপাশি ছেড়া জামা-কাপড়, লুঙ্গি-শাড়ি দিয়ে তৈরি করছেন নতুন কাথা, একটি কারিগড় সাথে আলাপ কালে তিনি বললেন আমি বিগত ১৮ বছর ধরে এ কাজের সাথে জরিত আছি , আগের তুলনায় বর্তমানে কাপর সুতার দাম বেড়ে যাওয়ায় লেপ তোষক তৈরী বেড়ে গেছে সারা বছর কম আয় হলেও শীতের সময় আমাদের আয় ভালো হয়। তিনি আরও জানান ভালো মানের লেপ ১হাজার ৫’শ থেকে ২হাজার ৫’শ পর্যন্ত বেচা-কেনা হয় মাঝারী মানের লেপ ৮’শ থেকে ১হাজার টাকা,ও ছোট আকারের লেপ ৫’শ থেকে ৭’শ টাকা বেচা-কেনা হয়। একটি বড় লেপ তৈরি করতে ৩/৪ঘণ্টা সময় লাগে কারিগরদের বর্তমানে এ পেশার সাথে জরিত কারিগড়রা শীত আসার কারনে খুশি।