তানজিব জামান রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া – ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জাহানারা হক মহিলা কলেজের বিদায় ও দোয়া অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রায় দেড়শ’ এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্য আরো শতাধিক শিক্ষার্থী মিথ্যা না বলার শপথ করেন। এক বক্তার আহবানের প্রেক্ষিতে শিক্ষার্থীরা হাত তুলে এ শপথ করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে এতে প্রধেন অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।সম্মানিত অতিথি ছিলেন, আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা শাখা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নেসার আহমেদ খলিফা। শিক্ষক সুভাস চন্দ্র দাস ও মোহাম্মদ আতিকুর রহমান খানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জামাল, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, কাজী মো. তারেক, রাধা কৃষ্ণ নুনিয়া, মো. আনোয়ার হোসেন, কাজী ইকবাল হোসেন, বিশ্বজিৎ পাল বাবু, দুলাল ঘোষ, সমীর চক্রবর্তী, সীমা আক্তার, রুবিনা আক্তার, হৈমন্তী কর্মকার, ইভা আক্তার প্রমুখ। দোয়া পরিচালনা করেন শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।