তানজিব জামান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা – বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৬০ জেলে। বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার সকালে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া। মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার শাহানা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেহ্ উদ্দিন আহম্মদ।
এ সময় জানানো হয়, সরকার মৎস্যজীবীদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আয় বাড়ানোর জন্য সেলাই দেওয়া হচ্ছে। সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে সকলের প্রতি আহবান জানানো হয়।