তানজিব জামান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগান নিয়ে এ কর্মসূচি পালিত হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।এস. আই মো. জাকির হোসেনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের সভাপতি কবির আহমেদ, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, পৌর কাউন্সিলর তাকদির খাদেম, সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘কমিউনিটি পুলিশকে বেগবান করতে জনগনকেই এগিয়ে আসতে হবে। এতে করে সমাজের অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে।’৩১/১০/২০২১ই,