তানজিব জামান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি স্টার এর আওতায় কৃত্রিম পা পেল আলামিন খাঁন (৩৫) নামের এক যুবক। আলামিন খাঁন উপজেলার পৌর শহরের দেবগ্রাম গ্রামের মোঃ মোলাম খাঁনের পুত্র।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃত্রিম পা টি বিল্লাল খানের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, ব্র্যাকের আখাউড়া শাখার ফিল্ড কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান,শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ডি আই এফ তারেক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের ফিল্ড কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান জানান, আমরা জানতে পারি যে আলামিন খান সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন। সেজন্য মানবিক দিক বিবেচনায় ব্রাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি আওতায় ৬০ হাজার টাকা ব্যয়ে একটি কৃত্রিম পা আজ দুপুরে আলামিন খানের কাছে হস্তান্তর করা হয়।
কৃত্রিম পা পাওয়া আলামিন খান বলেন, ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার একটি পা হারিয়ে মানবেতর জীবন যাপন করছিলাম। আজকে ব্র্যাকের সহযোগিতায় একটি কৃত্রিম পা উপহার পেলাম। এসময় তিনি ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।