তানজিব জামান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা। আখাউড়া থানা পুলিশের অভিযান এবং আধুনিক টেকনোলজির ব্যবহারে মোবাইল ফোন উদ্ধার*************জনাব মো: মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, আখাউড়া থানা এর দিক নির্দেশনায় আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) মো: কাউছার হোসেন এর নেতৃত্বে একটি টিম গত ১৫/০৭/২০২১ইং তারিখ হইতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ২১/১০/২০২১ইং তারিখ হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।.স্বরস্বতী বর্মন, পিতা- কালামন বর্মন, সাং- নয়াদিল, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ১৫/০৭/২০২১ইং তারিখ সাধারণ ডায়েরীর আবেদন করেন যে, তাহার নিজ বাড়ি নয়াদিল হতে মোগড়া বাজার যাওয়ার পথে অসাবধানতা বশত: তাহার ব্যবহৃত realme c20a স্মার্ট মোবাইল ফোন দুটি অজ্ঞাতনামা স্থানে হারিয়ে ফেলে। সম্ভাভ্য সকল স্থানে খোজাখুজি করিয়া না পাইয়া আখাউড়া থানার সাধারণ ডায়েরীর আবেদন করেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মহোদয় উক্ত মোবাইল তিনটি হারানোর বিষয়টি বিস্তারিত শুনিয়া আখাউড়া থানার এএসআই মো: কাউছার হোসেনকে উক্ত সাধারণ ডায়েরীর তদন্তভার হাওলা করিলে হাওলা মতে তিনি তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে তিনি বাংলাদেশ পুলিশের আধুনিক টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনের লোকেশন পান। প্রাপ্ত লোকেশনের উপর ভিত্তি করে উক্ত মোবাইল ব্যবহারকারী হইতে উদ্ধার করিয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেন।.*সাবধানতা অবলম্বন করে মোবাইল ফোন ব্যবহার করুন**মোবাইল ফোন ব্যবহারে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন**সচেতনতায় পারে মোবাইল ফোন হারানো রুখতে*২২/১০/২০২১ইংসন্ধায় ৫ঃ৩০ শুক্রবার,