তানজিব জামান প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়ায় ট্রাক – সিএনজির সংঘর্ষে শিক্ষক ও শিশু সহ ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ১ শিক্ষক ও এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আরো আহত হয়েছেন ৫ জন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে তন্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ২ জনের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, সামনের গাড়ীর হেডলাইটের আলোতে সিএনজির চালক ঠিকমত দেখতে না পেয়ে ধরখারের তন্তর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও হাবিবা (১৩ মাস) নামে এক শিশু নিহত হয়। এসময় আহত হয় ওই শিক্ষকের স্ত্রী স্মৃতি বেগম (৩০) ও শিশু সন্তান ওয়াকি (৫) তামিমা (১৩), রোকসানা (৩৮), কারুমা (১০)।
নিহত মোঃ আব্দুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক। সে নবীননগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে একটি অটোরিকশায় কসবার নয়নপুরে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।