তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০৩ (তিন) জন গ্রেফতার এবং ১৪০ বোতল স্কফ সিরাপ উদ্ধার। আখাউড়া থানা পুলিশের চলমান নিয়মিত মাদক বিরোধী অভিযানের আখাউড়া থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১৪০ বোতল স্কফ সিরাপ সহ ০৩ (তিন) মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জেলা পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান এর নির্দেশে ও অফিসার ইনচার্জ, আখাউড়া থানার দিক-নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানার এএসআই মো: কাউছার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ খড়মপুর সাকিনে খাদেম এগ্রো ফিসারিজের সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর হইতে ২১ অক্টেবর ২০২১খ্রি: তারিখ সকাল অনুমান ০৭.২০ ঘটিকার সময় ০১টি সিএনজি তল্লাশী কালে ১৪০ বোতল স্কফ সিরাপ সহ আসামী ০১। মো: শফিকুল ইসলাম (২২), পিতা- মো: তাজুল ইসলাম, মাতা- মোছা: মারুফা বেগম, ০২। মো: হৃদয় (২২) , পিতা- মো: হাফিজ মিয়া প্রকাশ হাবিজ, মাতা- মোছা: হোছনা খাতুন, উভয় সাং- আব্দুল্লাহপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০৩। মো: উসমান মিয়া (১৯), পিতা- মো: কাশেম মিয়া, মাতা- মোছা: মিনারা বেগম, সাং- রামরাইল (সোয়াতা), থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের হাতে নাতে গ্রেফতার করেন। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত ০২নং আসামী মো: হৃদয় মিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা পাওয়া যায়।
***মাদক কে না বলুন, মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন******মাদক নির্মূলে পুলিশকে সংবাদ দিয়ে সহায়তা করুন**২১/১০/২০২১ইং