তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা- মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রংপুরের পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই এই স্লোগানে রাধানগর মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলুর ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন।