তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ মানবিক সাহায্যের আবেদন।
ক্যান্সার একটি মরণ ঘাতক ব্যাধি । সেই ক্যান্সার বাসা বেঁধেছে আখাউড়া উপজেলার দেবগ্রাম গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা মোঃ সৈয়দ আলী ভাইয়ের গলায়। আপনারা অনেকেই অবগত আছেন যে, কিছুদিন পূর্বে উনার গলায় একটি অপারেশন হয়েছে। গলা থেকে মাংস পরীক্ষার রিপোর্টে উনার গলায় ক্যান্সার এর উপসর্গ পাওয়া গেছে। ক্যান্সার চিকিৎসার জন্য নিয়মিত কেমোথেরাপি দিতে হবে। প্রতি কেমোথেরাপি প্রায় ২০০০০ টাকা আনুমানিক খরচ হবে। ২১ দিন পরপর কেমোথেরাপি দিতে হবে এবং প্রতি কেমোথেরাপির পূর্বে ডাক্তার কর্তৃক দেওয়া সকল টেস্ট করে টেস্ট এর রিপোর্টসহ দেখতে হবে। চিকিৎসা চালানোর জন্য লক্ষাধিক টাকার প্ৰয়োজন।
সৈয়দ আলী ভাই সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন। আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি জীবন। মোবাইল : 01752-501079 (বিকাশ)১৮/১০/২০২১ইং