তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: জেলা টানা পাঁচদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল সোমবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হলে ব্যবসায়ি ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমদ খলিফা বলেন আগামীকাল সোমবার সকালে ভোজ্যতেল ও তুলা রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হবে পরে এক এক করে অন্যন্যা পন্য ভারতে প্রবেশ করবে।
তিনি আরো বলেন, সোমবার (১৮ অক্টোবর) থেকে মাছ রপ্তানিও শুরু হবে।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
উল্লেখ্য, ছোট-বড় মাছসহ ৫০টিরও বেশি পন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হবে।
/১৭ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৫