মোঃ শাহীন হাওলাদারমির্জাগঞ্জ প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব খান মোঃ আবুবকর সিদ্দিকি, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব মজিবর রহমান মুন্সী এবং উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জের সভাপতি জনাব মোঃ মনিরুল ইসলাম। এ ছারাও উপস্হিত ছিলেন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। সভায় বক্তারা সকল গর্ভবতী মায়েদের এবং শিশুদের পুষ্টি নিশ্চিত করার লক্ষে একযোগে কাজ করার আহ্বান করেন।