তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ , ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি।আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট চোরাকারবারীদের দাপট! এর শেষ কোথায় ?ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও সিলেটগামী বাইপাস আজমপুর রেলওয়ে স্টেশনে করোনার ফলে কঠোর লকডাউন শিথিল হওয়ার ফলে ট্রেন চালু হলে পূর্বের ন্যায় এলাকার চিহ্নিত টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে গেছে ৷ এখন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের নিকট হতে ইচ্ছেমত দুই ও তিনগুন ভাড়া আদায় করছে৷ অসহায় যাত্রীরাও নিরুপায় হয়ে উক্ত দামে টিকিট কাটতে বাধ্য হচ্ছে৷ এখানে আইনশৃংখলা বাহিনীর কোনরকম তৎপরতা দেখা মিলছে না ৷ যার ফলে এ সংঘবদ্ধ চক্রটি আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে৷ অভিযোগ আছে , কোন কোন যাত্রীদের কাছ হতে, এক প্রকার জোড় জবরদস্তি করে টিকিট বিক্রি করছে দুর্বৃত্তরা ৷ এরই মধ্যে স্ট্যান্ডিং টিকিট ও বন্ধ৷তাহলে আমার প্রশ্ন:- যাত্রীরা কাউন্টারে ও টিকিট পাবে না আবার স্ট্যান্ডিং ও পাবে না, তাহলে তারা যাবে কোথায় ? আর এ ব্যাপারে যথাযথ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিনীত অনুরোধ করছি ৷