মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন মহোদয় মির্জাগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন। উপজেলা অডিটরিয়ামে আজ ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ পিপিএম,বিশেষ অতিথি হিসাবে আরও উপস্হিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী,উপজলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা থানা অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ।প্রথমে পরিচয় পর্ব শুরু হয়,পরিচয় পর্বের পরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় সুধীজনের বিভিন্ন কথা শুনেন, এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।