মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজারে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে (২২ আগস্ট) দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন,মোঃ শাহাবুদ্দিন এর দুই ছেলে মোঃ রিফাত (২২) মোঃ সিফাত (১৮),এবং মোঃ হানিফ গাজীর ছেলে আঃ মান্নান (২৬)।
জানা যায়,গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকায় দেউলী বাজারে আঃ মান্নান এর সাথে রিফাতদের পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটে। এসময় আঃ মান্নান ধারালো অস্ত্র দিয়ে রিফাত ও সিফাতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মোঃ রিফাত এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। এবং মোঃ সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আঃ মান্নান প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করে।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান,এব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।