মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ চলমান করোনার প্রার্দভাব বৃদ্ধি পাওয়ায় এবং তৃতীয় ঢেউ মোকাবেলায় ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছে
কাজিপুর উপজেলার কাজিপুর সদর আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
সম্প্রতি করোনার সংক্রামক বেড়ে যাওয়ার মেঘাই নতুন বাজার, পুরাতন বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জননগণকে সচেতন করতে নানা পরামর্শ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করেছেন।১৬ই জুলাই শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঢুকে জনসাধারণের মাঝে কোভিড-১৯ থেকে রক্ষায় স্বাস্থ্য বিধি মেনেচলতে সচেতন বার্তা ও সতর্ক করে নানা পরামর্শ ও মাস্ক বিতরণ করেন।এ সময় পথচারী, পরিবহন শ্রমিক, বাজারে ক্রেতা- বিক্রেতাসহ সাধারণ জনগণকে নেতৃবৃন্দ নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দেন।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সভাপতি( ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক টি এম জাহিদুল ইসলাম , সাবেক ছাত্র নেতা আব্দুল মুকিত তাং, আসাদুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সভাপতি ইফতেখার রন্জু,ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আসিকুর রহমান ইমনসহ আরও অনেকে।