শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থ -অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১৪ জুলাই থেকে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী হত-দরিদ্রদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের দুস্থ অসহায়, দরিদ্র ও কর্মক্ষমহীনদের মধ্যে তা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৭ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম,আলহাজ্ব খলিলুর রহমান, গোলাম মোস্তফা ৪ ও ৬ নং অয়ার্ড। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম জানান আজ ১৪ জুলাই থেকে ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু করেছি। মোট ২৮২৯ পরিবারকে ১০ কেজি পরিমাণ চাল দেওয়া হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে সব পরিবারকে চাল দেওয়া সম্পন্ন করবো।