মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে মালবাহী ট্রাক ও অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত গুরুতর অধহত হয়েছে আরো ৪ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ঠাকুরগাঁও- পঞ্চগড় মহাসড়কের বোর্ড অফিস নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঠাকুরগাঁও সদর উপেজলা কচুবাড়ি বোর্ড অফিস নামক স্থানে স্থানে পঞ্চগড় গামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন অটোর যাত্রী নিহত হয়। আরো গুরুতর আহত হয় ৪ জন। তাদেরকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।