গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে রহনপুর রিপোটার্স ক্লাবে এক স্মরনসভা ও দোয়া মাহফিলেরআয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ( নাহিদ), সহ- সভাপতি ড. কামরুল হুদা, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সহ- সম্পাদক ডাঃ নুহু আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার, দপ্তর সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক মোঃআসাদুল্লাহ সহ অন্যরা।