মোঃশাহীন হাওলাদারমির্জাগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া এলাকায় সোমবার এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধুর নাম মনিরা তার স্বামী মোঃ সাইদুল ইসলাম।
মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম জানান, পুলিশ আত্মহত্যার খবর পেয়ে বিকালে লাশটি উদ্ধার করে। বিকাল ৪টার দিকে তিনি ঘরের আড়কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ওসি আরও জানান, নিহতের মনিরার নানার শ্বশুরের কুলখানিতে যেতে না দেওয়ায় সঙ্গে ঝগড়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।
তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।