মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলাপ্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীর ঢেকড়া গ্রামের পাটক্ষেত থেকে বৃহস্পতিবার আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিলো টি শার্ট ও লুঙ্গি। পুলিশ ধারণা করছে তাঁর বয়স ৫০ বছরের মতো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বালুভরা ইউনিয়নের ঢেকড়া এলাকায় সড়কের পাশে পাঠক্ষেত একটি লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গায়ে পচন ধরায় প্রাথমিক ভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আরো জানা যায় যে, ৭/০৬/২১ খ্রিঃ আব্দুল জব্বার বেলা ১১ টায় বাড়ি থেকে বেড়িয়ে যায় এবং তাকে অনেক খোজাখোজির পর কোথাও না পাওয়ায় স্ত্রী মাসুদা বেগম থানায় জিডি করে।যাহার জিডি নং ৩৪৭।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।