মোঃসুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ বদলগাছীতে দোকানের মালামাল চুরি করতে এসে মিন্টু কুমার (২৫) নামে এক চোর কে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়।
সোমবার (০৭ জুন) সকাল ৬:৩০ মিনিটে বদলগাছী চৌরাস্তা মোড় মশিউর মার্কেটের মিলন কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু কুমার পত্নীতলা উপজেলার বহবল গ্রামের নুকুল কুমারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বদলগাছী শহরের চৌরাস্তা মোড় মশিউর মার্কেটের মিলন কম্পিউটার দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশের সময় স্থানীয় ব্যবসায়ীরা মিন্টু কুমার কে হাতেনাতে চুরির সরন্জামদি সহ আটক করে। মিন্টু কে আটক করার সময় তার সঙ্গে থাকা ব্যাগে থেকে ২ টি মোবাইল ফোন ১ টি স্কুড্রাইভার ১ রড চাকু, নেইল কাটার, তালা ভাঙ্গার যন্ত্রসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।বনিক সমিতির সভাপতি মো ছানোয়ার হোসেন ছানা বলেন বদলগাছী বাজারে প্রত্যেক মাসে ২/৩ দোকান চুরি হয়।থানায় কয়েকটি জিডি করা হয়েছে।কোন ভাবেই চোর কে হাতে নাতে ধরা যাচ্ছিল না।আজকে সকাল ৬:৩০ মিনিটে মিলন কম্পিউটার দোকান চুরির সময় মিন্টু কুমার নামে এক ব্যক্তি কে হাতেনাতে ধরা হয়।এবং থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।বদলগাছী থানার অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করে বলেন, চোর আটক করা হয়েছে এমন খবর পেয়ে মিন্টু কুমার (২৫) এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও পাওয়া গেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।