ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর কাঞ্চন সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় চলাচলরত ২৩ নৌযানকে নয় লাখ টাকা জরিমানা করেন তারা। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক সম্রাট তালুকদার জানান, গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার শীতলক্ষা নদীর কাঞ্চন সেতু এলাকায় নিয়ম বহির্ভুতভাবে ইঞ্জিনচালিত নৌকা-বাল্কহেড চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান তারা।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-পরিবহন অধিদপ্তর ঢাকার কর্মকর্তারাসহ র্যাব-১১ এর কর্মকর্তারা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ২৩টি নৌযানকে নয় লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।