মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে ১০বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ আটক করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধা ৭টায় উপজেলার সদর ইউপির জিয়ল গ্রামের মৃত মজির উদ্দীন এর ছেলে এরশাদ আলী(৫২)কে ১০বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে এএসআই ফেরদৌস হোসেন মাতাজি -বদলগাছী সড়কের ফতেগঞ্জপুর মাদ্রাসা সংলগ্ন থেকে তাকে আটক করে।পুলিশ জানায় ইতিপূর্বে তার নামে আরো ৫টি মাদকের মামলা রয়েছে। বুধবার সন্ধায় ১০বোতল ফেন্সিডিল কমরে ৫টি ও তার হাতে থাকা একটি কাপরের ব্যাগে করে ৫টি বোতল নিয়ে বাজারে আসার সময় আটক করা হয়।বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জনান,এব্যাপারে বদলগাছীত থানায় মাদক ব্যবসায়ী এরশাদ বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।