মিজানুর রহমান, গোমস্তাপুর, প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং অফিসার হাসান আলী।তিনি জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ৪০ জন রোগীর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করা হলে ৮ জনের পজেটিভ আসে। এদের মধ্যে রহনপুর পৌর এলাকার ২জন, গোমস্তাপুর ইউনিয়নের ৩ জন,বাঙ্গাবাড়ি ইউনিয়নের ২জন ও নিয়ামতপুর উপজেলার ১জন রয়েছে। এদের বয়স ১৬ থেকে ৭৫ বছর পর্যন্ত। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১৭ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ জন ও একজন রোগী মারা গেছেন।