মোঃ জহুরুল ইসলামী, কাজিপুর প্রতিনিধি ঃ ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল;- প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে অনলাইনে ভূমি উন্নয়ন সংক্রান্ত হোল্ডিং রেজিস্ট্রেশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোনামুখী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় অএ পরিষদ কার্যালয়ে এ সংক্রান্ত
অনুষ্ঠানে জনগণের মাঝে অনলাইনে হোল্ডিং রেজিস্ট্রেশন করার নানা দিক তুলে ধরে মূল আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। তিনি বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্টি কার্যক্রম চলমান ৷ অনুষ্ঠানে আগত সেবাগ্রহিতাদের ভূমি কর প্রদানের জন্যে জাতীয় পরিচয়পত্র, ছবি, ফোন নম্বর ও জমির পূর্বের খাজনা খারিজের কপি দিয়ে এই সেবা নেয়া যাবে বলে উপস্থিত জমির মালিকদের জানান।
অনুষ্ঠানে বক্তব্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অন্যতম একটি ধাপ হচ্ছে ভূমি সেবার ডিজিটালাইজেশন। এতে করে জনগণের জমি-জমা সংক্রান্ত ভীতি দূর হবে।’ আরও বক্তব্য রাখেন সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান।
, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোকতাল হোসেন, সাইদুল ইসলাম, আকবর হোসেন ।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জমির মালিকেরা ওঅন্যান্য ব্যক্তিবর্গ।