গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর পুবাইল থানাধীন মাজুখান পূর্ব পাড়ায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেছে ৩০ টি গোডাউন। গোডাউন মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী এক বছর হয়েছে তারা টংগী মিলগেট এলাকা থেকে এখানে এসে সর্বমোট এক শত ত্রিশটি গোডাউন করে তুলা বাছাই ও অন্যান্ন কাজ করিতে ছিলেন। মহামারী করোনার ও লগডাউন থাকায় তারা মালগুলি গোডাউন ভর্তি করেছিলেন। অদ্য২৩/০৫/২০২১ ইং রোজ রবিবার আনুমানিক বেলা ১ টা ২৫ মিনিটের সময় গোডাউনের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে গোডাউনের অন্য লোকজন ফায়ার সার্ভিসের টংগী ইউনিটকে খবর দিলে ফায়ার সার্ভিসের টংগীর তিনটি ইউনিট এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা করে করে আগুন নিয়ন্ত্রণ আনে ইতিমধ্যে ত্রিশটি গোডাউন পুড়ে যায়। তবে কোন মানুষের শারিরীক কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গোডাউন মালিকগন, কিন্তু তুলার গোডাউন পুড়ে সর্বহারা হয়ে গেছে তারা। তুলার গোডাউন মালিক সংগঠনের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন প্রায় ১০/১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুধু তুলার মালামাল ছাড়াও ঘর ও অন্যান্ন মালামাল ও পুড়ে গেছে বলে জানিয়েছেন গোডাউন মালিকগন। উক্ত গোডাউন গুলিতে প্রায় ৭/৮ শত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করিত।