মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক মহিলার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ০৭মে সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদূরে নূরজাহান ব্রিকস নামক ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। রাস্তার ওপর পড়ে থাকা লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে। তিনি বলেন, এখন পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানাযায়নি। জব্দকৃত আলামত থেকে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।