নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কাটা ও মাড়াই শুরুর মহূর্তে হঠাৎ করেই ইরিবোরো ধানের ক্ষেতে ( বাদামী গাছ ফড়িং) কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এমনকি কৃষি অধিদপ্তরের স্থানিয় উপ সহকারি কৃষি অফিসারদের পরামর্শে কিটনাশক স্প্রে করেও এ পোকা দমন করতে না পেরে অনেক কৃষক জমি থেকে আধা-পাকা ধানই কেটে বাড়িতে তুলছেন। আধাপাকা ধান কাটাও মাড়াই করার ফলে ধানের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। যেখানে প্রতি বিঘা জমিতে প্রকার ভেদে ২২ থেকে ৩০/৩২ মন হারে ধানের ফলন হচ্ছে অথচ কারেন্ট পোকার আক্রমণের শিকার জমিতে প্রায় অর্ধেক ১৩/১৪ বা ১৬ মন হারে ধানের ফলন হচ্ছে বলেই জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। কৃষকরা জানিয়েছেন একারেন্ট পোকা খুবই ক্ষতিকর, ধান পাকার মহূর্তে এসে যে ধানের ক্ষেতে এপোকা আক্রমণ করছে সেই ধানের ক্ষেত মাত্র ১/২ দিনের মধ্যেই গাছের রসচুষে নষ্ট করছে। ইতি মধ্যেই নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের গনেষপুর, তেজপাইন, রসুলপুর, পিড়া ও চেরাগপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাঠে বাদামী গাছ ফড়িং ( কারেন্ট) পোকার আক্রমণ দেখা দেওয়ার পর এলাকার কৃষকরা উপ সহকারি কৃষি অফিসার ও কিটনাশক দোকানীদের পরামর্শে নামিদামি বিভিন্ন কোম্পানীর কিটনাশক কিনে জমিতে স্প্রে করেও ভয়ানক একারেন্ট পোকা দমন করতে পারছেনা, যার ফলে কারেন্ট পোকার আক্রমণের শিকার জমির মালিক কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থর মুখে পরছেন। গনেষপুর মাঠের ধানের ক্ষেতে ব্যাপক কারেন্ট পোকা আক্রমণ করেছে এজন্য কৃষকরা অনেকেই আধাপাকা ধান জমি থেকে কেটে ঘড়ে তুলছেন এমন তথ্য প্রতিবেদককে জানান, ভীমপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল কুমার হাজরা। তথ্য যাচাই করতে বুধবার দুপুরে প্রতিবেদক সরজমিনে গনেষপুর গ্রামেগিয়ে ৩/৪ টি স্থানে কৃষকদের আধাপাকা ধান কাটতে দেখতে পান এবং বাদামী গাছ ফড়িং কারেন্ট পোকার আক্রমণে ধান ক্ষেতের ক্ষতির দৃশ্যও দেখতে পান। এসময় গনেষপুর গ্রামের কৃষকও স্থানিয় ইউপি সদস্য বিপুল হাজরা কুমার হাজরা বলেন,বিভিন্ন কিটনাশক ব্যবহার করেও এপোকা দমন করতে না পেরে অবশেষে আধাপাকা ধান জমি থেকে কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। একই সময় মাঠে আধাপাকা ধান কাটতে বাস্থ থাকা গনেষপুর গ্রামের কৃষক খুদিরাম সাহার ছেলে পুলক কুমার সাহা, সচিন এর ছেলে সুজন কুমার, মোঃ ওয়াকিল হোসেন ও সুফল কুমার হাজরা সহ আরো বেশ কয়েকজন কৃষক জানান, আমরা স্থানিয় কৃষি কর্মকর্তা ও কিটনাশকের দোকানীদের কথামত কিটনাশক স্প্রে করেও কারেন্ট পোকা দমন করতে পারছিনা, এমনকি যে জমিতে ধান আজ ভালো আছে আগামীকাল সেগুলোতেও কারেন্ট পোকা আক্রমণ করছে জানিয়ে তারা আরো বলেন, এতই ভয়ানক এ কারেন্ট পোকা ধানের ক্ষেতে আক্রমণের মাত্র ১/২ দিনের মধ্যেই সাবার ( নষ্ট) করে দিচ্ছে ধানের ক্ষেত এজন্যই বাধ্য হয়ে আধাপাকা ধান কাটতে হচ্ছে এতে করে আমরা লোকসানের মুখে পড়ছি বলেও জানিয়েছেন তারা।এব্যাপারে একজন উপসহকারি কৃষি কর্মকর্তা প্রতিবেদককে জানান, আমরা ইরিবোরো রোপনের সেই শুরু থেকেই মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে আসছি জানিয়ে তিনি আরো বলেন, দু- এক জায়গাঁয় ধানের ক্ষেতে বাদামী গাছ ফড়িং ধানের ক্ষেতে আক্রমণ করেছে, তবে কৃষকদের পরামর্শ ও দেওয়া হচ্ছে নিয়মিত জানিয়ে তিনি আরো বলেন, এমনকি এখনো নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, এছাড়া শেষ মহূর্তে ধান পাকার পর্যায়ে আক্রমণ করায় তেমন বড় ধরনের ক্ষতি হবেনা বলেও আশাবাক্ত করেন তিনি।