ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারের চৌরাস্তা হইতে ৪০টি মোবাইল ফোনসহ আয়নাল হক মিঠু (২৪) নামের একজন কে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। সে মধ্যনগর থানার বড় শেকের পাড়া গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে।
মোবাইল দোকানের মালিক ও ধর্মপাশা থানা সূত্রে জানা যায়, গত ১৭-০৪-২০২১ তারিখ সন্ধ্যা হতে ১৮-০৪-২০২১ তারিখ সকাল পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোন এক সময় পাইকুরাটি ইউনিয়নের গাছতলার বাজারের আবু হুরাইরা টেলিকম নামের দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে,যার মালিক মোঃ সাদেকুর রহমান (৪২) তার বাড়ী সুনুই কুর্শিবাড়ী গ্রামে।গতকাল মঙ্গলবার ২০শে এপ্রিল সন্ধ্যায় মোবাইল দোকানের মালিক মোঃ সাদেকুর রহমান বাদি হয়ে মোবাইল চুরির একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
ধর্মপাশা থানার এসআই তপন কান্তি দাস বলেন,বুধবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার মধ্যনগর বাজারের চৌরাস্তা হইতে ৪০টি মোবাইল ফোনসহ আয়নাল হক মিঠু (২৪) নামের একজন কে আটক করা হয়েছে । পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।