মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় থানার সামনে হাওলাদার অটো , সুবিদখালী গার্লসস্কুল দক্ষিণ পাশে মটর সাইকেল এন্টারপ্রাইজ চুরি হয়েছে।
শুক্রবার ভোররাতে সাটারের তালা কেটে নগদ টাকা পয়সা সহ দুই দোকানে আনুমানিক ৩/ ৪ লক্ষ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে। তাছাড়া সুবিদখালী কলেজ গেটের উত্তর পাশে ইব্রাহিম ট্রেডার্সে সিসি ক্যামেরা ভেঙ্গে চুরির চেষ্টা চালায়। হাওলাদার অটোর মালিক মোঃ বশিরের ১ লক্ষ ৩০ হাজার নগদ টাকা সহ ১ লক্ষ ৬০ হাজার টাকার ব্যাটারী ও ২০ হাজার টাকার অটো রিস্কার মটার চুরি হয়েছে এবং মটর সাইকেল এন্টারপ্রাইজের মালিক মোঃ আইউব আলী খানের ৭৪ হাজার টাকার ব্যাটারী ৫ হাজার টাকার অটো রিস্কার মটার ও ১৫০০ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।এতে মির্জাগঞ্জ সুবিদখালী দোকান ব্যবসায়ীরা লকডাউন এবং দোকান চুরি হওয়া নিয়ে আতঙ্কে রয়েছে ।এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, সিসি ক্যামেরা ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে পাওয়া যায়নি। কিন্তু শুক্রবার ভোররাতে ১টি অটোবাইক ও অটো রিস্কার ৪টি পুরাতন ব্যাটারী সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।