মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় কোভিড-১৯ ২য় দফায় এ রোগীর সংখ্যা বাড়ছে। মির্জাগঞ্জে নতুন করে সনাক্ত আরো ২জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল ৫ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত-১ ও ৮ এপ্রিল ২জনের নমুনা পরীক্ষায় সনাক্ত-০১ এই ২দিনে মোট আক্রান্ত ০২জন, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য পাওয়া যায়।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সূত্র জানায়, নতুন সনাক্ত ব্যক্তিদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঐ ২ জনই স্বাস্থ্য কর্মী, মোসাঃ আখিনুর বেগম , স্বামীঃ আসাদুজ্জামান, গ্রাম ছৈলাবুনিয়া , ০২। ফাতিমা তুজ জোহরা, স্বামীঃ জসিম উদ্দিন, গ্রাম কলাগাছিয়া, মির্জাগঞ্জ, পটুয়াখালী।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মোসাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এই তথ্যের নিশ্চিত করেন।