নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগমের সঞ্চলনায় গণহত্যা দিবসের উপর বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনটার্জ মো. সেলিম রেজা, নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম,বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, এটিও তরিকুল ইসলাম, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক। পরে গণগত্যা দিবসের উপর ভিডিও প্রদর্শন করা হয়।