গোমস্তাপুর প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার রাত ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া পলাশবোনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় গোমস্তাপুর ও ভোলাহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থাণীয়রা জানায় , সোমবার রাত ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া পলাশবোনা গ্রামে হটাৎ আগুনের সূত্রপাত হয়। পরক্ষণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে গোমস্তাপুর ও ভোলাহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় ওই গ্রামের ৫ টি বাড়ি ও ৩ টি গরু ভস্মীভূত হয়ছে।