নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে থানা পুলিশের সচেতনতামূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা পুলিশের আয়োজনে ২১ মার্চ রবিবার সকাল ৯ টায় থানা চত্ত¡র থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়ে স্থানীয় বাসষ্ট্যান্ডে এক পথ সভা করে। মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর ও পতœীতলা সার্কেল মোহাম্মদ আফতাব উদ্দীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত কুমার ব্যানার্জী বাপ্পী, সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু, খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, সফাপুর ইউপি চেয়ারম্যান সামশুল আলম বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক বাবু আনছারি, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মহাদেবপুর থানার এস আই আবু রায়হান, এস আই আব্দুল খালেক, নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, থানা পুলিশের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। পথসভা শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে প্রধান অতিথিসহ অতিথিগণ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।