গোমস্তাপুর, প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ ও ভিক্ষুকদের মাঝে খাবার বিতরন করছেন জাগ্রত তরুণ সংগঠন। সোমবার দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারে খাবার বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাসান আলী, প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংগঠনটির সাধারণ সম্পাদক মুরশেদুল হাসান সাগরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।