All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃ কোভিড -১৯ মোকাবেলায় সচেতনতা মূলক প্রচারনা চালিয়েছে দুমকি থানা পুলিশ।আজ বেলা ১২ টার সময় দুমকি থানা ইনচার্জ মোঃ মেহেদি হাসানের উপস্থিতে লেবুখালী, দুমকি নতুন বাজার,পিরতলা বাজার সহ বিভিন্ন স্থানে জনগনের কোভিড১৯ মোকাবেলার জন্য বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিয়ে থাকেন।এ ব্যাপারে মেহেদি হাসান কে প্রশ্ন করা হলে তিনি আমাকে জানান সামনে ইউপি নির্বাচন এবং কোভিড ১৯ এ কারনে দুটিই সচেতনতা মূলক কার্যক্রম চলবে।দুমকি উপজেলার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জেনেছি তার এই মহৎ উদ্যেগকে মাননিয় প্রধানমন্ত্রী ও তার প্রতি ভূয়সী প্রশংসা করেছেন।ইতিপূর্বে তিনি পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে খ্যাতি অর্জন করেছেন।