কাজিপুর প্রতিনিধি ঃ মানব মুক্তি সংস্থা কর্তৃক
বাস্তবায়িত পিকেএস এফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে গত ১৬ ই
মার্চ ২০২১ ইং তারিখে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ঘোরজান
ইউনিয়নের মানব মুক্তিসংস্থার তেঘুরি শাখা অফিসে ফ্রি “স্বাস্থ্য ক্যাম্প”
(মডিসিন) অনুষ্ঠিত হয়।্র স্বাস্থ্য ক্যাম্পটি মোঃ আবুল মুনসুর ফকির সমিদ্ধি
কর্মসূচী সমন্বয়কারীর সংঞ্চালনায় ক্যাম্পটি উদ্ভোধন করেন ঘোরজান
ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ রমজান আলী । সভাপতির আসন গ্রহন করেন
জনাব মোঃ বাচ্চু তালুকদার । স্বাস্থ্য ক্যাম্পে ০৩ জন অভিজ্ঞ এম বি বিএস ডাক্তার
দ্বারা ঘোরজান ্ধসঢ়;উনিয়নের ৩৩ জন পুরুষ, ১৭৪ জন মহিলা সহ মোট ২০৭ জন
রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা সহ ১৩৭ জন দরিদ্র ও অসহায় রোগীকে
ফ্রি ঔষধ বিতরণ করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন ইউপি সদস্য মোঃ আরমান আলী ফকির ও মোঃ আব্বাস আলী । তাছাড়া উক্ত
স্বাস্থ্য ক্যাম্পে আরোও উপস্থিত ছিলেন মোঃ শাহাদৎ হোসেন শাখা
ব্যবস্থাপক,প্রবীণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মোঃ নূরনবী বিপ্লব,
স্বাস্থ্যকর্মকর্তা মোছাঃ রহিমা সহ মানব মুক্তি সংস্থার বিভিন্ন কর্মকর্তা
এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও চিকিৎসা সেবা নিতে আসা অগনিত
পুরুষ ও মহিলা ।