নাচোল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারে সিসি ক্যামেরার অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে নেজামপুর আদর্শ মার্কেটের দোতালায় সমিতির অফিস উদ্বোধন করা হয়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জহরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এসআই গোলাম রসুল, ইউনিয়ন পরিষদের ওয়়ার্ড সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আবু বক্কর, নেজামপুর দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নেজামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।