গোমস্তাপুর, প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৩ তম চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে অর্থ মন্ত্রণালয়ের অভ্যান্তরীন সম্পদ বিভাগের উপ-সচিব আহসান হাবীব পৃষ্ঠপোষকতায় পরিচালিত মার্জিনা খাতুন মানবিক সেবা কেন্দ্রে চক্ষু শিবিরের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নজির। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কো: লি: এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিদুল হক, বগুড়া গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক জাকীর হোসেন, এনজিও সংস্থা জন্মভূমির ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ দুলাল সহ অন্যরা।