নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইসলামপুর মৌজার যার জেএল নং-১৮৩, দাগ- ৭০২, পরিমাণ ৭৪শতক জমির উপর প্রায় ৪০বছর পর শিবরাত্রি পূজা উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই পূজা উদযাপন করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী মুন্টু পাহান। মুন্টু পাহান বলেন এই শিব মন্দির গেজেটে থাকলেও আমার জানামতে কেও কোন দিন এই শিব মন্দিরে কোন ধরণের পূজা উদযাপন করেননি। তিনি বলেন এখন থেকে আমি সবধরনের পূজা উদযাপন করে যাব। শিবরাত্রি পুজায় আগত পূণ্যার্থীরা জানান, এতদিন শিবরাত্রি পুজা উদযাপন করতে পারতনা। মন্টু পাহানের চেষ্টায় প্রায় ৪০ বছর পর এলাকার ভক্তরা এবছর শিবরাত্রি পুজায় কীর্তনে অংশগ্রহণ করতে পেরে বেজায় খুশি।