পটুয়াখালী প্রতিনিধি, একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় সাবেক ছাত্রনেতা,পটুয়াখালী, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,বারবার নির্বাচিত আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর কে আওয়ামিলীগ এর নৌকার মাঝি হিসাবে দেখতে চায় দুমকি উপজেলা আংগারিয়া ইউনিয়ন বাসি।এলাকাবাসীর বিশ্বাস তিনি যদি এবারের নির্বাচনে নৌকার হাল ধরেন জয়ের সম্ভাবনা শতভাগ।আংগারিয়া ইউনিয়নের জনগন মনে করেন তারমত ন্যায় ও নিষ্ঠাবান যোগ্য নেতা পেলে বরাবরের মত ইউনিয়নে উন্নয়নের ভূমিকা রাখতে পারবে।