গোমস্তাপুর, প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ রক্ষা পরিষদের আহ্বায়ক ও সমাজ সেবক একরামুল হক সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজাহার আলী, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মসিউর রহমান, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল,শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান সহ অন্যরা । সপ্তাহে. একদিন অসহয় ও দরিদ্রদের এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রী চিকিৎসা দেওয়া হবে বলে জানান বাঙ্গাবাড়ী আওয়ামী লীগ রক্ষা পরিষদের আহ্বায়ক একরামুল হক।