গোমস্তাপুর, প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।রবিবার সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে।
উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা, উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান,সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল, জাহিদুর রহমান,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) দিলিপ কুমার দাস,উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,বীর মুক্তি যোদ্ধা ও সাবেক কমান্ডার মোস্তফা কামাল প্রমুখ।