গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চৌডালা ইউনিয়নের প্রবীন মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে নতুন বাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ শতক সরকারি খাস জমিতে তিন কক্ষ বিশিষ্ট নির্মিত বাড়িটি শুক্রবার মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা. উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি শাহরিয়ার নজির, সহকারী কমিশনার আশিস মমতাজ, চন্দন কর সহ অনান্যরা।
এছাড়াও মুক্তিযোদ্ধার তিন ছেলেকেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তিন লাখ টাকা সহায়তা প্রদান করা হবে, সেই সাথে তাদের আবাসনের জন্যও পৃথক উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা নসিমুদ্দীনের রোগ শোক, সরকারি রাস্তার পাশে বসবাসসহ আর্থিক অনটনের বিষয়ে ভোলাহাট সংবাদসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসলে জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধার পূণবাসনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।