,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় দুঃস্থ, ভিক্ষুক, আদিবাসিসহ গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নে ৮০০শত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনমোঃ মুঞ্জুরুল হাফিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভুমি)খাদিজা বেগম, জেলা প্রশাসক কার্যালয় সহকারী কমিশনার চন্দন কর, নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নিসহ চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক।