বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ হাশিমপুর ভান্ডারী পাড়া রাজনৈতিক নেতা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন সুজনের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৪ জানুয়ারি বিকালে তার গ্রামের বাড়িতে মত বিনিময় সভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী, আ’লীগ নেতা মাহাবুল আলম বাবুল, আবদুর রহিম, যুবলীগ নেতা আমির হোসেন, ছাত্রলীগ নেতা মো. মামুন, মো. সাইমন, সাংবাদিক যথাক্রমে প্রেস ক্লাবের সভাপতি, মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো.এরশাদ, আবু তালেব আনসারী, মো.নুরুল আলম, সৈকত দাশ ইমন, শাহাদত হোসেন, মো.নাছির উদ্দিন, মো. আজিমুশ্ শানুল হক দস্তগীর, মো. মাঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এমএ হামিদ, মো. আরফাত হোসেন, শহিদুল ইসলাম, ইফতেখারুল ইসলাম তিশন।মত বিনিময় সভায় গিয়াস উদ্দিন সুজন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মাঝে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করেছেন। তিনি বিশ্ব নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন যা বাঙ্গালী জাতির জন্য গর্বের বিষয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চন্দনাইশে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা উন্নয়ন হয়েছে তার চেয়েও বেশি উন্নয়ন হয়েছে বিগত ৫ বছরে। এ সকল উন্নয়নমূলক কর্মকান্ড যথাযথভাবে প্রচার মাধ্যমে প্রকাশিত হচ্ছে না।এ বিষয়ে তিনি দলীয় নেতা কর্মীদের ব্যর্থতা বলে দাবি করে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সরকারের সফলতার বিষয়ে তুলে ধরার আহবান জানান। সে সাথে তিনি নিজে এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনে ঢাকার সাথে যোগাযোগ রেখে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।